নিজস্ব প্রতিবেদক খুলনা:খুলনা সদর থানাধীন চানমারি ও শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপ’-এর দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি।গ্রেফতারকৃতরা হলেন ছাহিল মাহমুদ (২৫), পিতা: সওগাতুল আলম ছগীর, সাং: চানমারি বাজার, থানা: খুলনা সদর এবং শাহাদাত হোসেন শুভ (২৩), পিতা: বারেক হাওলাদার, সাং: মোহাম্মদিয়া পাড়া, থানা: লবণচরা, উভয় জেলা: খুলনা।বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি দমন এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৩টা ৩৫ মিনিটের সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড, চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে অস্ত্র ও গুলিসহ ওই দুই সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপির খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক হস্তান্তর করা হয়েছে।