খুলনা, বাংলাদেশ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনে ধাতু ও টেরাকোটা অগ্নিশালা ‘শিল্পাগ্নি’ এর উদ্বোধন

[ccfic]

আবিদুর রহমান আলিফ:-খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনে ধাতু ও টেরাকোটা অগ্নিশালা ‘শিল্পাগ্নি’ এর উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। পরে তিনি ধাতব ঢালাই চুল্লি ও টেরাকোটা চুল্লি সম্পর্কে বিভিন্ন তথ্য শোনেন।খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনে ধাতু ও টেরাকোটা অগ্নিশালা ‘শিল্পাগ্নি’র উদ্বোধন করা হয়েছে। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও ফিতা কেটে অগ্নিশালাটির উদ্বোধন করেন। পরে তিনি ধাতব ঢালাই চুল্লি ও টেরাকোটা চুল্লির ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন।এ সময় উপাচার্য বলেন, চারুকলা ও ভাস্কর্য শিক্ষার মানোন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা এবং ব্যবহারিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাতু ও টেরাকোটা অগ্নিশালা ‘শিল্পাগ্নি’ শিক্ষার্থীদের সৃজনশীলতা,ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান শান্তনু মন্ডলের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে জানানো হয়, ভাস্কর্য ডিসিপ্লিনের জন্য ধাতু ও টেরাকোটা অগ্নিশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দক্ষিণবঙ্গের টেরাকোটা শিল্প আরও সমৃদ্ধ হবে এবং ধাতু গলিয়ে ভাস্কর্য নির্মাণের শিক্ষা ও চর্চার পরিসর বাড়বে। পাশাপাশি এ খাতে বাণিজ্যিক সম্পৃক্ততার সুযোগও তৈরি হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT