
চিতলমারী প্রতিনিধি:-নতুন নেতৃত্ব, নতুন স্বপ্ন” – এই স্লোগানে জেগে উঠেছে চিতলমারী উপজেলার ৩নং হিজলা ইউনিয়নের তরুণ প্রজন্ম। তাদের এই জাগরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের চেয়ারম্যান পদপ্রার্থী নাঈম হাসান (বিবিএ সম্মান, এমবিএ ব্যবস্থাপনা)।তিনি দৈনিক পর্যবেক্ষণ পত্রিকায় চিতলমারী প্রতিনিধি হিসেবে যুক্ত রয়েছেন।গতকাল শুক্রবার বিকেলে আয়োজিত উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চান। তার ডাকে সাড়া দিয়ে সমর্থন দিয়েছেন শত শত তরুণ যা পুরো ইউনিয়নকে নতুন করে জাগিয়ে তুলেছে।সমাবেশে নাঈম হাসান আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই। আমি রাজনীতি করতে আসিনি, আমি আপনাদের স্বপ্ন পূরণ করতে এসেছি। আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের দোয়া ও আশীর্বাদ নিতে।”তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে দোয়া ও আশীর্বাদ করেন, আমি কথা দিচ্ছি – আমি এই ইউনিয়নকে মাদকমুক্ত ও অধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। একটি আধুনিক লাইব্রেরি ও একটি খেলার মাঠ থাকবে যার ফলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে।নাঈমের এই বক্তব্যের পর উপস্থিত তরুণদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।স্থানীয় কলেজের ছাত্র রাকিবুল ইসলাম বলেন, “আমরা এতদিন এমন একজন তরুণ নেতারই স্বপ্ন দেখছিলাম। নাঈম ভাই আমাদের ভাষা বোঝে। তার সাথে আমরা আছি।”একজন নারী শিক্ষার্থী বলেন, “নাঈম ভাই আমাদের জন্য নিরাপদ ইউনিয়নের স্বপ্ন দেখিয়েছেন। আমরা তার জন্য দোয়া করি।”প্রবীণদের মাঝেও তাকে নিয়ে আশার সঞ্চার হয়েছে।ইউনিয়নবাসীরা জানান “ছেলেটা ভদ্র, শিক্ষিত। মুরুব্বিদের সম্মান করে। ওর চোখে আমরা ইউনিয়নের জন্য নতুন স্বপ্ন দেখছি।”উঠান বৈঠক শেষে নাঈম ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও প্রবীণ ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া ও আশীর্বাদ নেন। তার এই বিনয়ী পদক্ষেপে ইউনিয়নজুড়ে এক নতুন রাজনৈতিক হাওয়া বইছে, যেখানে ইউনিয়নবাসী এখন নতুন দিনের স্বপ্ন দেখছে।
