খুলনা, বাংলাদেশ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানালেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি খুলনা।

[ccfic]

রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্যের প্রতিবাদ জানালেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি

খুলনা প্রতিনিধি :

 

 

সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতির দেওয়া ‘পৃথিবীতে অন্যায় ও নিপীড়ন দেখা দিলে ‌দেবী দুর্গার আবির্ভাব হয়েছিল’ মূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আইন সংরক্ষণ পরিষদের নির্বাহী সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।তিনি বলেন, ধর্মীয় বিশ্বাস ও আকিদার বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। ইসলামী আকিদা অনুযায়ী, মহান আল্লাহ তাআলাই সমগ্র জগতের সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রকৃত রক্ষাকর্তা ও ত্রাণকর্তা। তাই এ বিষয়ে ইসলামের মৌলিক বিশ্বাস ও ধর্মীয় অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা অপরিহার্য।২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার সকালে জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম মাদরাসায় খুলনার বিশিষ্ট উলামায়ে কেরামের সঙ্গেমতবিনিময়কালে এসব কথা বলেন।তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। তবে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিদের বক্তব্যে বিশেষ সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতা থাকা প্রয়োজন। একজন মুসলিমের জন্য এমন বক্তব্য ঈমান বিধ্বংসী ও ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত।মতবিনিময়কালে তিনি সংশ্লিষ্ট বক্তব্যের বিষয়ে প্রতিবাদ জানিয়ে ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শনের এবং ভুল স্বীকার করে সংশোধনের প্রতি আহ্বান জানান।এ ছাড়াও ধর্মীয় মূল্যবোধ, ইসলামী আইন সংরক্ষণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতী জাকির হুসাইন, মুফতী শরীফ মাশহুদুর রহমান, মুফতী রবিউল ইসলাম রাফে, মাওলানা নেসার উদ্দিন, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী ইব্রাহিম খলীল, মাওলানা ইকবাল হুসাইন প্রমুখ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT