খুলনা, বাংলাদেশ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  

ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

দোহাজারী-কক্সবাজার রেললাইনের ঈদগাঁও অংশের বিভিন্ন পয়েন্টে অসাধু ও বিপথগামী একশ্রেণির কিশোর-যুবকদের অপতৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, লাইনের নিরাপত্তা রক্ষাকারী পাথর চুরির চেষ্টা এবং পাথর ছড়িয়ে-ছিটিয়ে ফেলার মতো বিপজ্জনক ঘটনা ঘটছে হরহামেশাই। এতে করে একদিকে যেমন ট্রেনযাত্রীদের জীবন চরম ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ এই জাতীয় সম্পদ।জানা যায়,ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ রেলস্টেশন ও তার আশেপাশের এলাকা, উত্তরাংশের বোয়ালখালী,নাপিতখালী এবং দক্ষিণ পাশের রাবার ড্যাম,জালালাবাদের  পালাকাটা এবং ঈদগাঁওর মাইজপাড়াসহ একাধিক পয়েন্টে চলছে প্রতিনিয়ত অপ কর্ম চলছে। স্পর্শকাতর স্পটে একাধিক বার চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারার মতো দূরভিসন্ধিমূলক ঘটনা ঘটেছে। শুধু তা-ই নয়, রেললাইনের ভারসাম্য ও স্থায়িত্ব রক্ষায় ব্যবহৃত দু’পাশের গুরুত্বপূর্ণ পাথরগুলো এলোমেলো করে ফেলা হচ্ছে এবং ক্ষেত্রবিশেষে তা চুরি করে নিয়ে যাচ্ছে কিছু অসচেতন কিশোর-তরুণ।স্থানীয় সচেতন নাগরিকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, কোন অবস্থাতে দেশের ভাবমূর্তি ও রেল সম্পদ নিয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বরদাশত করা যায় না। এসব দুষ্কৃতকারী চক্রকে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। একই সাথে রেলের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় এলাকাবাসী প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদানের দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেন।রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন এবং ট্রেনের নিরাপত্তার ব্যাঘাত ঘটানো অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে কক্সবাজার রেলওয়ে পুলিশের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, এই জাতীয় অপকর্মের সাথে জড়িত কাউকেই কোন প্রকার ছাড় দেয়া হবেনা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT