
আবিদুর রহমান আলিফ
খুলনা জেলা প্রশাসন বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়।র্যালিটি খুলনা সার্কিট হাউজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ কানিজ ফাতেমা লিজা; জেলা শিক্ষা অফিসার জনাব এস, এম, ছায়েদুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
