খুলনা, বাংলাদেশ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  
ডুমুরিয়ায় তীব্র জলাবদ্ধতা নিরসনে ইউএনওকে স্মারকলিপি ও ওসির সাথে নিরাপদ খুলনা চাই-এর সাক্ষাৎ

[ccfic]

ডুমুরিয়া প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়ায় বিল ডাকাতিয়া, বিল হিংড়া, বিল মির্জাপুর, খড়িয়া, বিল মাধবকাটি পাটেলা, বিল খলসী হাজিডাঙ্গা, রংপুর ও উত্তর ডুমুরিয়া এলাকার তীব্র জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৫ অক্টোবর দুপুর ২টায় ‘নিরাপদ খুলনা চাই’-এর উদ্যোগে এ স্মারকলিপি দেওয়া হয়। ​এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা, নির্বাহী সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি খান, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা শাখার সদস্য সচিব শেখ ফরহাদ হোসেন, আব্দুল আজিজ মোড়ল, হাফেজ মোহাম্মদ, মতিয়ার রহমান, নজরুল ইসলাম হালদার, হাবিবুর রহমান খান, সরোয়ার হোসেন মোড়ল, জান্নাতুল ফেরদৌস বিথি, সাফিয়া পারভিন এবং চুকনগর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল গাজী, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মোড়ল‌সহ আমিনুর রহমান সরদার, মেহেদী হাসান মিরাজ, ইলিয়াস হোসেন মোড়ল, মনিরুল ইসলাম, রাহাতুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুল খালেক, আলী রসূল, আলহাজ্ব শেখ ওহিদুল ইসলাম, সাগর নাঈম, শাহনাজ সুলতানা শিল্পী, মুন্না, সাব্বির, ইলিয়াস শিকদার, সেখ কবিরুল ইসলাম, সুলতান ও রফিক প্রমুখ। স্মারকলিপিতে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও খাল দখলের ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা এবং এর কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার চিত্র তুলে ধরা হয়। পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে ৪ দফা দাবি পেশ করা হয়:১. বিডিসির বরাদ্দকৃত মোটর বকেয়া বিল পরিশোধ করে দ্রুত চালু করা। ২. পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করা। ৩. হরি, শৈলমারী ও মৌর নদীসহ সকল খালের শেওলা অপসারণ করা।৪. জলাবদ্ধতা নিরসনে হরি, শৈলমারী, মৌর নদী ও সকল বিলের টিআরএম বাস্তবায়ন করা।স্মারকলিপি প্রদান শেষে ‘নিরাপদ খুলনা চাই’ নেতৃবৃন্দ ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা এলাকায় মাদক, অনলাইন জুয়া, চুরি ও ডাকাতি প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করেন। ওসি মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

আরও সংবাদ

ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT