খুলনা, বাংলাদেশ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 
  ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।
  ঈদগাঁওতে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপও চুরির প্রবণতা বৃদ্ধি 
  ফার্নিচার পল্লীখ্যাত ঈদগাঁওর বাঁশঘাটা সড়কে ময়লা আবর্জনার ভাগাড় 
  ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস
  খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত:
  পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
  খুলনা বিশ্ববিদ্যালয়ের ০১ ব্যাচের রজত জয়ন্তী উদযাপিত:
  ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন 
  

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম 

[ccfic]

ডেস্ক :

খুলনার পাইকগাছার গদাইপুরের গোপালপুর মৌজায়  রেকর্ডীয় জমি ভিপি দেখিয়ে বহিরাগতদের নামে একসনা বন্দবস্ত দেয়া হয়েছে। এর প্রতিবাদে ও বাতিলের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নতুন বাজারস্থ নতুন রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারখ আহমেদ,ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,সম্পাদক আবু সালেহ মোঃ ইকবাল, জমির মালিক সৌগত ঘোষ সোহাগ ও মোহর আলী। বক্তারা বলেন,উপজেলার গোপালপুর মৌজায় অবস্থিত ৩৭ শতক জমি ভিপি দেখিয়ে বন্দোবস্ত প্রদান করেছে সহকারী কমিশনার (ভুমি) অফিস। যা সৌগত ঘোষদের পুর্ব পুরুষদের রেকর্ডীয় জমি। তবে সরকার ভিপি তালিকা ভুক্ত করে এ সম্প্রতি বন্দোবস্ত দিচ্ছে। এদিকে এর বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ পাইকগাছা ও জেলা জজআদালাত থেকে পৃথক দুটি রায় পেয়েছেন জমির মালিকগণ। আছে নিষেধাজ্ঞা। একই সাথে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর মামলা চলছে বলে সৌগত জানান। যা অবৈধ ভাবে বন্দোবস্ত দেয়া হচ্ছে। বন্দোবস্ত দেয়ার পর ঐ জায়গায় বন্দোবস্ত প্রাপ্তরা ঘর নির্মাণ করতে থাকলে স্থানীয় জনতা তা ভেঙ্গে দেয়।এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফজলে রাব্বী জানান,যেহেতু ভিপি সম্পত্তি সেহেতু রাজস্ব আদায়ে বন্দোবস্ত দেয়া হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT