
আবিদুর রহমান আলিফ
খুলনা জেলার তেরখাদা থানার পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়ালিয়ার রহমান এর পৃষ্ঠপোষকতায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত দুইজন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার ওমর ফারুক, পুলিশ সুপার, খুলনা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, প্রাক্তন উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; শফিকুল ইসলাম, ডিসি ট্রাফিক, খুলনা মেট্রোপলিটন পুলিশ; এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ ওয়ালিয়ার রহমান, ডিআইজি (অবঃ) বাংলাদেশ পুলিশ এবং প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি পঞ্চপল্লী আতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়।
