
ঈদগাঁও নিজস্ব প্রতিনিধি:এম আবু হেনা সাগর,
ঈদগাঁও উপজেলার জালালাবাদের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সুন্দর হাতের লিখন কার্যক্রম শুরু করা হয়েছে।জানা যায়,ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে (মডেল হাসপাতাল সংলগ্ন ) অবস্থিত ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসাটি ২০১৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। হাঁটি হাঁটি পা পা করে প্লে- নার্সারি, হিফয বিভাগসহ ৫ম শ্রেনী পর্যন্ত প্রায় তিনশতাধিক ছাত্র-ছাত্রী অধ্যায়নরত অবস্থায় রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ দশজন শিক্ষকের মাধ্যমে পাঠদান চলছে।মাদ্রাসা সূত্রে আরও জানা যায়, ২০শে সেপ্টেম্বর থেকে মাদ্রাসায় প্রতিটি ক্লাসে সুন্দর হাতের (হস্তলিপি) লিখন কার্যক্রম অনানুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। সুন্দর হস্তলিপির উপর প্রতিযোগিতা ও হয়েছে। শিক্ষকরা কোমলমতি শিশুদের হাতের লিখা আকর্ষণীয় করার খুবই মনোযোগ সহকারে (চক-শ্লেট ও হাতে-কলমে) লিখা শিখাচ্ছেন।এছাড়া প্রতিবছর শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য আরবী-বাংলা-ইংরেজী তিন বিষয়ে হস্তলিপি সুন্দর করণ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন মাদ্রাসা কতৃপক্ষ। প্রতিটি বিষয়ের উপর মৌখিক প্রতিযোগিতার আয়োজন ও করে থাকেন। এই ধরনের উৎসাহমূলক আয়োজনে অভিভাবকরাও সন্তুষ্ট।ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসা প্রধান শিক্ষক নজরুল ইসলাম ঈদগাহী প্রতিবেদককে জানান,দীর্ঘ প্রায় ১১ বছর ধরে মনোরম পরিবেশে ছাত্র ছাত্রীদের সুশিক্ষা দিয়ে যাচ্ছে। প্রতিবছর ছোট ছোট শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রাকটিক্যাল নামাজ শিক্ষা,খুতবা প্রদান, জানাযার নামাজের ইমামতি, সুন্দর হস্তলিপি ও মৌখিক বিষয়াদির উপর প্রতিযোগিতার আয়োজন হয়। এ সমস্ত আয়োজন কেবল শিক্ষকদের আন্তরিকতা ও মেহনতের মাধ্যমে সফল ও স্বার্থক হয়। অত্র মাদ্রাসা মডেল মাদ্রাসা হিসেবে রূপায়িত করতে চাই। আগামী বছর প্লে থেকে শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলার জন্য স্পোকেন ইংলিশ ও ফনিক্স ফনিটিক্সের উপর শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
