খুলনা, বাংলাদেশ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

[ccfic]

আড়ংঘাটা নিজস্ব প্রতিনিধি অনুপম মল্লিক

শৈশবের পাঠশালায় যাঁর হাত ধরে জীবনের প্রথম অক্ষর, সেই প্রিয় কালিপদ স্যার আজ স্মৃতির পাতায়। খুলনার ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়নের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক কালিপদ চক্রবর্তী (৯৫) বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে রংপুর ইউনিয়নজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘ জীবনে শিক্ষকতার মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে যে জায়গা করে নিয়েছিলেন, মৃত্যুর পরও সেই জায়গা যেন আরও গভীর হয়ে উঠেছে। খবর ছড়িয়ে পড়তেই প্রিয় শিক্ষকের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর সাবেক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা।একসময় ছোট্ট ছোট্ট শিক্ষার্থীদের হাতে খড়ি দেওয়া সেই শিক্ষক আজ নিজেই জীবনের শেষ পাঠ শেষ করে পাড়ি জমালেন অনন্তলোকে। তাঁর কাছ থেকে পাওয়া শিক্ষা, শাসন, স্নেহ আর ভালোবাসার স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন তাঁর অসংখ্য ছাত্রছাত্রী। তাই তাঁর বিদায়ে শুধু একটি পরিবার নয়—শোকাহত পুরো এলাকাবাসী।কালিপদ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ১২ নম্বর রংপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, সাবেক চেয়ারম্যান রামপ্রসাদ জোয়ার্দ্দার, রংপুর শহীদ প্রফুল্ল স্মৃতি মঞ্চের আহ্বায়ক অনুপম মল্লিক, শিবপদ জোয়ার্দ্দার, শিক্ষক আশিষ বাগচী, মেম্বার সঞ্জয় মল্লিক, মহিলা মেম্বার মাধুরী মল্লিক, মেম্বার মিলন হালদার ও সমাজসেবক উৎপল মন্ডল।এছাড়া রংপুর সারাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT