খুলনা, বাংলাদেশ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

[ccfic]

কক্সবাজার ঈদগাঁও নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে রিজার্ভ জায়গা নিয়ে বিরোধের জেরে এক পরিবহন ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে।​বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ব্যক্তির নাম নাছির উদ্দীন। তিনি এলাকার রশিদ আহমদ কোম্পানীর ছেলে এবং স্থানীয় ‘নাপিতখালী ট্রান্সপোর্টের’ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় সূত্রে জানা যায়, রিজার্ভ জায়গার মালিকানা ও দখল নিয়ে নাছির উদ্দীনের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এক ব্যাক্তি ও তার সহযোগীরা নাছির উদ্দীনের ওপর আচমকা হামলা চালায় বলে অভিযোগ উঠে হামলাকারীদের কোপে নাছির উদ্দীনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ.টি.এম শিফাতুল মাজদার জানান, “সংবাদ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT