খুলনা, বাংলাদেশ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫ পদে ২৩ প্রার্থী

[ccfic]

বিশেষ প্রতিনিধি: পরেশ দেবনাথ

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে দুজন, কোষাধ্যক্ষ ও গ্রন্থাগার সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ তিন পদের চার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনের জন্য ঘোষিত তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদে আশরাফ উজ জামান ও জয়দেব চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহ-সভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী, মোতাহার হোসাইন ও রুহুল খান। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফুয়াদ ও রুহুল কুদ্দুস মনোনয়নপত্র নিয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন। দপ্তর সম্পাদক পদে আব্দুল করিম ও মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও শেখ শাহীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কোষাধ্যক্ষ পদে শাহিনুর রহসান এবং গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান মনোনয়নপত্র নিয়েছেন। এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ ছাড়া সদস্যের ৫ টি পদের বিপরীতে ৮ টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন নুরুল ইসলাম খান, মেহেদি হাসান জাহিদ, আয়ুব খান, অলিয়ার রহমান, তন্ময় মিত্র বাপি, আলমগীর হোসেন, সামছুর রহমান ও জাকির হোসেন।মনোনয়ন বিক্রি শেষে উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য আবদুল মোমিন ও রাজ্জাক আহমেদ রাজু।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুস সালাম জানান, মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর-২৬) সকাল ০৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি করা হয়। ১০ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১১ সেপ্টেম্বর বিকাল ০৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা। চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ১৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায়। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের মনে ছিল হাসি খুশি।
ছবিঃ
০৮/০৯/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT