খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার
  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

[ccfic]

ডুমুরিয়া প্রতিনিধি :এম. ফিরোজ

ডুমুরিয়ার সিঙ্গার বিলে বিল নার্সারির প্রায় ৬৫-৭০ হাজার পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার টিপনা এলাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় স্থাপিত ০.১৩ হেক্টর আয়তনের বিল নার্সারি থেকে এসব পোনা অবমুক্ত করা হয়।বিল নার্সারিতে এক কেজি রেণু পোনা মজুদ করে প্রায় তিন মাস লালন-পালনের পর রুই, কাতলা, পুটি ও গ্রাস কার্পের পোনা অবমুক্ত করা হয়। এতে সিঙ্গার বিলের মৎস্যসম্পদ বৃদ্ধি এবং স্থানীয় জেলেদের মাছ আহরণের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, স্থানীয় ওয়ার্ড সদস্য মহসিন শেখ, জিএম নূর ইসলাম, জিয়াউর রহমান গাজী, শাহাজান ফকির ও বিল নার্সারির তত্ত্বাবধায়ক সফলভোগী চাষি মো. ফজলুর রহমান শেখ।মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বিল নার্সারির মাধ্যমে পোনামাছের নিরাপদ বেড়ে ওঠার সুযোগ তৈরি করে উন্মুক্ত জলাশয়ে মাছের প্রাচুর্য বাড়ানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT