খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  চট্টগ্রাম থেকে সোনাডাঙ্গা থানার চাঞ্চল্যকর জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিম গ্রেফতার
  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  

ডিসি সড়ক যেন অঘোষিত বাসস্ট্যান্ড.ঈদগাঁওতে দীর্ঘবছরেও বাস টার্মিনাল নেই, সড়ক জুড়েই ভোগান্তি 

[ccfic]

 

 নিজস্ব প্রতিনিধি :এম আবু হেনা সাগর,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁওতে নিদিষ্ট বাস টার্মিনাল না থাকায় সড়কে যাত্রী উঠানামায় চরম ভোগান্তিতে পড়েন পথচারী, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ শিক্ষার্থী সমাজ। এছাড়াও প্রধান সড়কের উপর দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করেছে। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীসহ শিক্ষার্থীদের।দীর্ঘকাল ধরে কক্সবাজারের ঈদগাঁও  উপজেলায়  বাসষ্ট্যান্ডের নির্ধারিত কোন প্রকার জায়গা না থাকায় বেকায়দায় পড়েন যানবাহন চালকরা। হরেক রকমের গাড়ী ঈদগাঁও বাজার ও স্টেশনের যত্রতত্র স্থানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করায় যানজট সমস্যা নিরসন হচ্ছেনা। এছাড়াও বাজারের ভেতরের ডিসি সড়কই যেন অঘোষিত বাসষ্ট্যান্ডে পরিণত হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, ভূমি অফিস সংলগ্ন স্থানে মাইজ পাড়া সড়কের টমটম, জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে ফরাজী পাড়া সড়কের টমটম, পাইপ বাজারস্থ সমিল সংলগ্ন চৌফলদন্ডী সড়কের টমটম, শাপলা চত্ত্বর পয়েন্টের পার্শ্ববর্তী চৌফলদন্ডী লাইনের সিএনজি গাড়ী সড়কের উপর আড়াআড়ি করে যাত্রী উঠানামা করে যাচ্ছে প্রতিনিয়ত। আবার হাইস্কুল গেইটস্থ ত্রি-মুখী পয়েন্টে স্টেশন লাইনের অটো ও বাংলা রিকসার ষ্ট্যান্ডে রুপ নেয়। অন্যদিকে ঈদগাঁও স্টেশনের প্রবেশপথ, ঈদগড় সড়কের রাস্তার মাথা, সৌদিয়া কাউন্টারের পার্শ্ববর্তী স্থান, ভাই ভাই হোটেলের সামনে, পুলিশ বক্স, লাল ব্রিজের পাশে চার চাকার যানবাহন ও সিএনজি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রেখে যাত্রী উঠানামা করায় বিব্রতর অবস্থায় পড়েন সাধারণ পথচারীসহ চাকুরীজীবিরা। পাশাপাশি ঈদগাঁও বাজারে ঔষুধ ও খাদ্যবাহী বড় বড় পরিবহন আসায় যানজট আরো তীব্রতর আকার ধারন করে। নেই কোন প্রকার নিয়মনীতি।বাজার ও স্টেশন এলাকায় রয়েছে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্ডেন, মাধ্যমিক বিদ্যালয়। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া আসা করতে ভোগান্তিতে পড়তে হয়। অভিভাবকদের থাকতে হয় উৎকন্ঠায়। এছাড়াও সরকারী ভূমি অফিস ও ডাকঘরের সামনে সিএনজি ও টমটমের কারনে সেবা নিতে আসা লোকজনরা চরম বিপাকে পড়েন। এসব বিষয়ে দীর্ঘসময় ধরে দেখার যেন কেউ নেই।তাহেরসহ কজন অটোরিকশা চালক জানান, বৃহৎ এলাকায় একটি নিদিষ্ট বাস টার্মিনাল থাকলে নানা যানবাহন রাখার ক্ষেত্রে সুবিধা হত, যাত্রী উঠানামায় নিয়মে চলে আসত। ভোগান্তি থেকে মুক্তি পেতো সাধারণ মানুষ। আজিম,জিয়াসহ আরো কজন জানান, বাজার কেন্দ্রীক যেখানে সেখানে তিন চাকার যানবাহন দাঁড় করার ফলে ভোগান্তিতে পড়েন বাজারে আগত নারী পুরুষরা। গাড়ী রাখার জন্য নিদিষ্ট টার্মিনাল জরুরী।চাকরীজিবি গিয়াস উদ্দিন জানান, ঈদগাঁওতে একটি বাস টার্মিনাল থাকলে, সড়কে ভোগান্তি থেকে  মুক্তি পেতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানমুখী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। যানবাহন রাখার সুবিধার্থে টার্মিনাল স্থাপন দাবী।

সচেতন মহল জানান, ঈদগাঁও উপজেলায় বাসটার্মিনাল নির্মাণ একটি যুক্তির দাবি। এটি নির্মাণ হলে যানজটের মতো দুর্ভোগ আর ভোগান্তি থেকে ঈদগাঁওবাসী অন্তত মুক্তি পেত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT