খুলনা, বাংলাদেশ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :বাগেরহাটে মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারী গত ২-৩ দিন যাবৎ হযরত খানজাহান আলী (রা.) এর মাজার এলাকায় ঘুরাফেরা করছেন। তার নাম-ঠিকানা কিছুই জানা যাচ্ছে না। বর্তমানে এই অসহায় নারীর পরিবারের সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ।স্থানীয় মুসল্লি ও দোকানদাররা জানান, গত কয়েকদিন ধরে মাজারের আশপাশে এক নারীকে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তিনি কারো সাথে ঠিক মতো কথা বলতে পারছেন না। খাওয়া-দাওয়াও ঠিকমতো করছেন না।বিষয়টি নজরে আসলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে।বাগেরহাট সদর থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত নারী মানসিকভাবে ভারসাম্যহীন। জিজ্ঞাসা করলে তিনি তার নাম-ঠিকানা কিছুই বলতে পারছেন না। কোথা থেকে এসেছেন তাও বলতে পারছেন না।পুলিশের ধারণা, তিনি হয়তো হারিয়ে গেছেন অথবা কোনোভাবে এখানে চলে এসেছেন।বর্তমানে অসহায় এই নারী পুলিশের হেফাজতে রয়েছেন। তার থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারলেই শান্তি।পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কেউ যদি এই নারীকে চিনে থাকেন অথবা তার পরিবারের সন্ধান জানেন, তাহলে দ্রুত বাগেরহাট সদর থানা অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য।এলাকাবাসীও এই অসহায় নারীর পরিবারকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও তথ্য ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।একজন মানুষও যদি তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাহলে হয়তো একজন মা, বোন বা মেয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। যোগাযোগ: বাগেরহাট সদর থানা।আল্লাহ এই অসহায় নারীকে তার পরিবারের কাছে পৌঁছে দিন। আমীন-🤲।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT