খুলনা, বাংলাদেশ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রামুতে ট্রাকের চেসিসে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

[ccfic]

রামু কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে একটি সন্দেহজনক ট্রাকে অভিযান চালিয়ে চেসিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকানো ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৪টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদীর দিকনির্দেশনায় মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল চেকপোস্টে টহল তৎপরতা জোরদার করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।বিজিবি জানায়, ট্রাকে অবৈধ কোনো মালামাল নেই বলে চালক দাবি করলেও পুঙ্খানুপুঙ্খ তল্লাশির একপর্যায়ে ট্রাকের চেসিসের গাদামের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। উদ্ধার করা মাদকের মোট পরিমাণ ১ লাখ ৩৮ হাজার পিস।এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT