খুলনা, বাংলাদেশ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। সংশোধিত বদলি নীতিমালা-২০২৬ অনুযায়ী এ আবেদন প্রক্রিয়া পরিচালনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই ও যোগ্যতা নির্ধারণের পর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে।বদলির ক্ষেত্রে শিক্ষকরা প্রথমে নিজ জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ পাবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের অন্য যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এছাড়া সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর নিজ জেলার শূন্য পদের বিপরীতেও বদলির আবেদন করা যাবে।নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষককে বর্তমান কর্মস্থলে চাকরির দুই বছর পূর্ণ করতে হবে। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পরও কমপক্ষে দুই বছর সেখানে চাকরি করার আগে পরবর্তী বদলির জন্য আবেদন করা যাবে না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT