খুলনা, বাংলাদেশ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, সহকারী শিক্ষককে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরালের অভিযোগ।।
  যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
  বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত
  ঈদগাঁওতে ভাদ্র মাসের শুরুতে মাঠ মাঠে আমন ধান রোপনে মহাব্যস্ত কৃষকরা
  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কারাগারে

[ccfic]

ডেস্ক :

খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারিক মাহমুদ তারাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতারণার একটি মামলায় উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করেন। তবে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ইব্রাহিম খলিল মুহিম তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন।আদালতের বেঞ্চ সহকারী মসুদুর রহমান বলেন, দুপুরে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা জামিনের জন্য আদালতে আসেন। সেখানে তিনি জামিনের জন্য যুক্তি উপস্থাপন করেন। কিন্তু তার আবেদন আদালত গ্রহণ না করে কারাগারে পাঠিয়ে দেন।তিনি আরও বলেন, ২০২৪ সালের ১১ ডিসেম্বর খুলনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার একটি মামলা হয়। ওই মামলায় তিনি জামিনের জন্য আদালতে এসেছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT