খুলনা, বাংলাদেশ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধামইরহাটে শ্বাসরোধে হত্যা আগুনে পুডিয়ে দেওয়ার ২ জন গ্রেফতার
  রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী
  বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন:
  দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে

রামুর ঈদগড়ে জেল থেকে বেরিয়ে ফের মাদক ব্যবসায় সক্রিয় ডজন মাদক ব্যবসায়ী, উদ্বেগে এলাকাবাসী

[ccfic]

হামিদুল হক, রামু কক্সবাজার :কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মাদকসহ আটক হওয়া একাধিক মাদক কারবারি জেল থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয়দের অভিযোগ, ঈদগড়ের কয়েকটি চিহ্নিত এলাকায় ইয়াবা, গাঁজা ও দেশীয় তৈরি মদ প্রকাশ্যে ও গোপনে বিক্রি করছে একটি চক্র। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদকসহ আটক হয়ে কারাভোগ করলেও মুক্তির পর তারা আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছেএলাকাবাসীর দাবি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানপরিচালনার পাশাপাশি তাদের পেছনে থাকা মদদদাতা ও সরবরাহকারীদেরও আইনের আওতায় আনা জরুরি। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন তারা।স্থানীয় সচেতন মহল বলছে, মাদক নির্মূলে শুধু অভিযান নয়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা এবং এলাকাভিত্তিক নজরদারি জোরদার করা প্রয়োজন।এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা এসআই খোরশেদ আলম বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের প্রশাসনিক নজরে রাখা হয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT