
রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:১৯ আগস্ট দিবাগত রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের নালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিপর্ণা (১৬) ওই গ্রামের চৈতু রায়ের কন্যা প্রত্যক্ষদর্শী, পরিবার এবং বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, ওই তরুণী একদিন পুর্বে বাড়ি থেকে নিখোঁজের পর বাড়ির অদুরে ঝাড়ের ভিতর গাছের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।এটি আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড এ নিয়ে চলছে ব্যাপক গুঞ্জন, জনমনে দানা বেধেছে ব্যপক সন্দেহ, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধারণা দুর্বৃত্তরা ওই কিশোরকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়েছে, দুষ্কৃতকারী খুনিরা।সংবাদ পেয়ে ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বীরগঞ্জ সার্কেলের এএসপি শাওন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সিনিয়র পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল হতে লাশ উদ্ধার ও সুরতহাল রেকর্ড করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এবং এসআই জাহাঙ্গীর বাসার রনি জানান পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
