খুলনা, বাংলাদেশ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জামিনে মুক্তি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ

খুলনায় আধা ঘণ্টার ব্যবধানে ২ খুন : আতঙ্কে এলাকাবাসী

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনা নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পৃথকভাবে এ দুটি গুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু (২২) এবং ১৮ বছর বয়সী *নাজমুল শেখ, যার বাবার নাম মনির শেখ।পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট এলাকায় আড্ডা দিতে যাওয়ার সময় মঞ্জুকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মঞ্জুর শরীরে দুটি গুলি লাগে।পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মঞ্জু পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক তৈরি হয়। এর কিছুক্ষণ পর একই এলাকায় আবারও গুলির ঘটনা ঘটে। এবার ১৮ বছর বয়সী নাজমুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই বা গুরুতর আহত অবস্থায় নাজমুল নিহত হন বলে স্থানীয়রা জানান।একই স্থানে অল্প সময়ের ব্যবধানে পরপর দুই যুবকের গুলিতে নিহত হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফুটবল খেলা ও আধিপত্য নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT