খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

কেশবপুরে ককটেল বিস্ফোরণে মাহেন্দ্র চালক জুয়েল আহত, আতঙ্কিত এলাকাবাসী 

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

শোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল নামে এক মাহেন্দ্র চালক আহত হয়েছে। এই ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, শনিবার (১৫ আগস্ট-২৬) কেশবপুর শহরের মধ্যকুল গ্রামের খানজাহান আলীর ছেলে মহেন্দ্র চালক জুয়েল (২৭) যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর তেল পাম্পের ২ শ হাত দূরে নাথপাড়া মোড়ে রাস্তার পাশের ঝোপে প্রস্রাব করতে বসে। এ সময় প্রকট শব্দে ককটেল বিস্ফোরণে তার পা গুরুতর জখম হয়। সংবাদ পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জুয়েলকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীচক্র যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য নিরাপদ স্থান ভেবে উক্ত জায়গায় ওই ককটেল লুকিয়ে রেখেছিল। অসাবধানতা বসত ঐ ককটেলের উপর যে কোন ভাবে চাপ লেগে সেটি বিস্ফোরিত হওয়ার কারণেই তিনি আহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  এ ব্যাপারে কেশবপুর থানা অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, ককটেল বিস্ফোরণের রহস্য উদঘাটনে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT