খুলনা, বাংলাদেশ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেফতার
  ঈদগাঁও ৩নং ওয়ার্ড যুব বিভাগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা
  মা ও শিশু পুষ্টি নিশ্চিত করাসহ স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা কেসিসি’র দায়িত্ব
  ডুমুরিয়ায় গ্রীন ফোর্সের উপজেলা কমিটি, আহ্বায়ক ফয়সাল ও সদস্য সচিব মোস্তাফিজুর
  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা

নওগাঁর পোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২

[ccfic]

ডেস্ক :

নওগাঁর পোরশায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার টাকার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পোরশা থানাধীন দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টায় পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দক্ষিণ লক্ষ্মীপুর ঝর্ণা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনুমান ২০০ মিটার উত্তরে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে।চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বড়দাদপুর (মুন্নাকুড়ি) গ্রামের তোফাজুল হকের ছেলে দেলোয়ার হোসেন ওরফে দেলোয়ার (৩৩) এবং একই গ্রামের (কাচারী পাড়া) শ্রী বাবুল কর্মকারের ছেলে শ্রী গুরুপদ কর্মকার (২৭)-কে গ্রেফতার করে।পরবর্তীতে তল্লাশি চালিয়ে ১. নম্বর আসামি দেলোয়ার হোসেনের কাছ থেকে ৩৫০ পিস ট্যাপেন্টাডল এবং ২. আসামি শ্রী গুরুপদ কর্মকারের কাছ থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এছাড়াও দেলোয়ারের হেফাজত থেকে মাদক বহনে ব্যবহৃত ৬০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের পুরাতন ডায়াং মোটরসাইকেল এবং তার বুক পকেটে থাকা মাদক বিক্রির নগদ ২,৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় এসআই মোঃ জিয়াউর রহমান বাদী হয়ে পোরশা থানায় এজাহার দাখিল করলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয় (মামলা নং-০৯, তারিখ: ১৪/০৮/২০২৬ খ্রি:)।বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT