খুলনা, বাংলাদেশ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযান: পিস্তলের ম্যাগাজিন, গুলি ও মাদক জব্দ, পলাতক আসামী

[ccfic]

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোমস্তাপুরে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সামগ্রী ও ইনজেকশন উদ্ধার করেছে যৌথ বাহিনী। গোমস্তাপুর থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সফল যৌথ অভিযানে একটি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ৮ পিস বিপজ্জনক বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক-নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। গত ১১ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪:৫০ ঘটিকায় গোমস্তাপুর থানাধীন রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামে এসআই (নিরস্ত্র) মোঃ জেনারুল শেখ ও ডিবির সংগীয় ফোর্স মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে সাথে নিয়ে এই যৌথ অভিযান চালান।অভিযানকালে আসামি মোঃ মোসাহাক আলী (২৪)-র বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তার দোতলা মাটির ঘরের ২য় তলার উত্তর দুয়ারী শয়নকক্ষ থেকে ১টি পিস্তলের ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি এবং অবৈধ নেশাজাতীয় হাইড্রোক্লোরাইডযুক্ত ৮ পিস বুপ্রেনরফিন ইনজেকশন অ্যাম্পুল জব্দ করে আলামত হিসেবে থানায় নিয়ে আসা হয়।ঘটনায় গোমস্তাপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় টের পেয়ে সটকে পড়া আসামি মোসাহাক আলীকে গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকমুক্ত সুন্দর জীবন গঠনে সহযোগিতার আহ্বান জানিয়েছে। যেকোনো মাদক ও সন্ত্রাসবিরোধী তথ্যের জন্য পুলিশকে খবর দিন—তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT