খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় তিন বিলের পানি নিষ্কাশনে স্লুইস গেটের পলি অপসারণ স্বেচ্ছাশ্রমে
  কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম

রোহিঙ্গা ক্যাম্পের বাথরুম থেকে পুলিশের এএসআইয়ের মরদেহ উদ্ধার

[ccfic]

ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ১৪ এপিবিএন এর এএসআই রুবেল হোসেন (৩১) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের বাথরুমের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) বিকালে ক্যাম্পের নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর সহকর্মীরা ক্যাম্পের বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ বাথরুমের কাছে গেলে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি ও দরজায় ধাক্কা দেওয়ার পরও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি ক্যাম্পে ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক এবং উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সবার উপস্থিতিতে বাথরুমের দরজা কেটে ভেতরে থেকে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করে।উদ্ধারের সময় বাথরুমের ভেতর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, বাথরুম ব্যবহারের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন তিনি। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT