খুলনা, বাংলাদেশ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ

খুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক

[ccfic]

ডেস্ক :

খুলনা জেলা কারাগার-২ থেকে দেওয়াল টপকে ইমন মাঝি (২৫) নামে এক হাজতি পালিয়েখুলনা জেলা কারাগার থেকে দেওয়াল টপকে হাজতি পলাতক যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কারাগারের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে পালিয়ে যাওয়ার এ ঘটনায় কারা কর্তৃপক্ষের মধ্যে তৎপরতা শুরু হয়েছে।কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া হাজতি ইমন মাঝি লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার বাসিন্দা আবদুল মাঝির ছেলে। তিনি জিয়া মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।‎প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ইমন প্রথমে কারাগারের মহিলা ওয়ার্ডের পাশের একটি বাথরুমের ছাদে ওঠেন। এরপর কৌশলে কারাগারের পূর্ব পাশের উঁচু নিরাপত্তা দেওয়াল টপকে বাইরে পালিয়ে যান। কিছুক্ষণ পর বিষয়টি কারারক্ষীদের নজরে এলে কারাগারে সতর্ক সংকেত হিসেবে ‘পাগলা ঘণ্টা’ বাজানো হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে ধরতে অভিযান শুরু করা হয়।কারাগারের নথি অনুযায়ী, সোনাডাঙ্গা থানায় দায়ের করা একটি চুরি মামলায় (মামলা নম্বর: ০৯(০১)২৫, ধারা: ৩৮১/৩৪) গত ১৩ জুন ২০২৬ থেকে ইমন মাঝি খুলনা জেলা কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন।পলাতক হাজতিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT