খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেম বিয়ে প্রলোভনে কোটি টাকা আত্মসাৎ কার সহকারি কর কমিশনার তানজিনা সাথির মামলায় এএসপি সোহেল কারাগারে

[ccfic]

ডেস্ক :

দুই জনই বিসিএসএ উত্তীর্ণ হওয়ার পর,পরিচয়ের সূত্রে প্রেম হয়,পরেবিয়ের কথা বলে বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনর মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।এদিন মামলার বাদী সহকারী কর কমিশনার তানজিনা সাথী সোহেলের জামিন বাতিলের আবেদনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভার আদালত বুধবার এই আদেশ দেন। এদিন মামলার বাদী সহকারী কর কমিশনার তানজিনা সাথী সোহেলের জামিন বাতিলের আবেদন করেন।আদালত সূত্রে জানা যায়, সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট তার সাথে আপোষ করার শর্তে জামিন নেন। কিন্তু এখন পর্যন্ত মামলার বিষয়বস্তু সংশ্লিষ্ট কোনো আপোষ মীমাংসা করেন নাই। তাই তার জামিন বাতিল করা হোক। আসামির পক্ষে বলেন, “অভিযুক্ত সোহেল বাদীর কোন অর্থ আত্মসাৎ করেন নাই। তিনি মিথ্যা অভিযোগে তাকে হয়রানি করছেন”।উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত ৯ জুন একই আদালত সোহেলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দণ্ডবিধির পৃথক ধারায় অভিযোগ গঠন করেন।সূত্র জানায়, ২০১৭ সালে বাদী ও সোহেল ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেল বাদীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বাদী ও তার পরিবারের সাথে সুসম্পর্কের সুবাদে সোহেল বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন। পরে বাদীকে অভিযুক্ত সোহেল আর বিয়ে করেননি। আর টাকাও ফেরত দেননি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT