খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প”রকীয়ার স”ন্দেহে-স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যু”বকের মৃ”ত্যু. সচেতনতার আহ্বান 

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিঠানিয়া গ্রামের বাসিন্দা সজল কুমার দেউরী ঢাকায় ৩০ জুন মারা যান। তার বয়স হয়েছিল প্রায় ৩০ বছর। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ঘটনার সময় তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল বলে পরিবারের দাবি। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত সজলের ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।সজলের ছোট ভাই তুহিন দেউরী অভিযোগ করেন, দাম্পত্য সমস্যা ও পরকীয়ার সন্দেহ নিয়ে পরিবারে দীর্ঘদিন অশান্তি চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়েছিল। নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অভিযুক্ত বলে যে নামগুলো উঠে এসেছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একজন দাবি করেন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্যজনকে বাড়িতে পাওয়া যায়নি।দাম্পত্য কলহ, মানসিক অশান্তি বা মানসিক চাপ— এগুলো সমাধানের পথ আত্মহন নয়। কারো উস্কানিতে বা অভিমানে জীবন দেওয়া কোনো সমাধান না। পরিবার, সমাজ ও আইন আছে পাশে দাঁড়ানোর জন্য।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT