
ডেস্ক :
কেএমপি’র সোনাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে অজ্ঞান পার্টির ( কথিত শয়তানের নিশ্বাস পার্টির ) ০৩(তিন) জন সক্রিয় সদস্য গ্রেফতার।সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় বিশেষ অভিযান কালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল হইতে অজ্ঞান পার্টির ( কথিত শয়তানের নিশ্বাস পার্টির) ০৩(তিন) জন সক্রিয় সদস্য ১. আসমা বেগম(৫০), পিতা- মৃত সিদ্দিক শেখ, স্বামী-মো: আজগর সানা-স্থায়ী: গ্রাম- আনুলিয়া (সাং-আনুলিয়া, আকসুরা, ওয়ার্ড নং-০৯) , উপজেলা/থানা- আসাসুনি, জেলা -সাতক্ষীরা: ২. সালমা বেগম(৩৬), পিতা- মৃত আনছার সর্দার, মাতা: মাছিয়া বেগম-স্থায়ী: গ্রাম- আনুলিয়া (সাং-আনুলিয়া, একসুরা) , উপজেলা/থানা- আসাসুনি, জেলা -সাতক্ষীরা, ৩. মোঃ রাসেল আহম্মেদ(২৮), পিতা- মোঃ খোকন মোল্লা-স্থায়ী: গ্রাম- আনুলিয়া (সাং-আনুলিয়া একসরা) , উপজেলা/থানা- আসাসুনি, জেলা -সাতক্ষীরা, বাংলাদেশ:বর্তমান: (সাং-বয়রা ইসলামীয়া কলেজ রোড, আনিচনগর, বাবুলের বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা- সোনাডাঙ্গা, জেলা –খুলনা’দের গ্রেফতার করা হয় এবং বাদীর লিখিত এজাহারের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানার ,এফআইআর নং-২৯, তারিখ- ২৬ জুন, ২০২৬; জি আর নং-১৫২, তারিখ- ২৬ জুন, ২০২৬; সময়- ০০:১০ ঘটিকা ধারা- 328/406/420/34 The Penal Code, 1860; মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
