খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

সড়কে নিম্নমানের কাজ, প্রতিবাদের মুখে পালাল ঠিকাদারের লোকজন

[ccfic]

কয়রা উপজেলা প্রতিনিধি বিএম আলামিন :

খুলনার কয়রা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়নকাজে অভিযোগ উঠেছে ব্যাপক অনিয়মের।মঙ্গলবার উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়কে পিচ ঢালাইয়ের সময় এলাকাবাসী নিম্নমানের কাজের অভিযোগ তুলে প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন কাজ বন্ধ করে চলে যায়।এলজিইডি জানায়, প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উত্তর মাদারবাড়ী সীমানা থেকে রোনবাগ কেয়ার সড়ক এবং হড্ডা-বেদকাশী সড়কের উন্নয়নকাজ পায় মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স। পরে প্রকল্প সংশোধন করে এক কিলোমিটার সড়ক উন্নয়নের কাজ অব্যাহত রাখা হয়।স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে প্রয়োজনীয় পরিমাণ বিটুমিন ব্যবহার করা হচ্ছে না এবং যথাযথ প্রাইমকোট ছাড়াই পিচ ঢালাই দেওয়া হচ্ছে। ফলে কয়েকদিন আগের ঢালাইও হাতের টানে উঠে আসছে। এছাড়া নির্মাণাধীন গাইডওয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তারা আশঙ্কা করছেন, নিম্নমানের কাজের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হবে।এলজিইডির উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বললেন, ‘কিছু স্থানে প্রাইমকোট কম হওয়ায় পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিটুমিনের রাস্তা পুরোপুরি শক্ত হতে অন্তত সাত দিন সময় লাগে বলেও তিনি উল্লেখ করেন।’ঠিকাদারি প্রতিষ্ঠানের তদারককারী হাসান দাবি করেন, বৃষ্টির কারণে কিছু স্থানে সমস্যা হয়েছে। যেসব ত্রুটি দেখা দিয়েছে, সেগুলো দ্রুত সংশোধন করা হবে।এদিকে এলাকাবাসী সড়কটির নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত কাজ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। কয়রা মহারাজপুর ইউনিয়ন এর মেম্বার জামাল ফারুখ জাফরিন বলেন কাজের প্রথম থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন দায়সারা কাজ করে চলে যাওয়ার চেষ্টা করেন তারা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT