খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের লোটন গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে মো. হাবিবুর রহমান (৫০)-এর দখল থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।অপরদিকে, ১ নম্বর শিবরামপুর ইউনিয়নের দেউলি গ্রামের শহিদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩৫)-এর দখল থেকে ২০০ পিস ইয়াবা ও ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় পৃথকভাবে ২৩ ও ২৪ নম্বর মামলা রুজু করা হয়েছে।এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে গাঁজা সেবনের দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা এলাকার মৃত বাদুল্লাহর ছেলে মো. মোস্তফা (৪৮) এবং বীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুজালপুর এলাকার জামালের ছেলে মো. রানা (৩৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।সাজাপ্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT