খুলনা, বাংলাদেশ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল

নরসিংদীর নিখোঁজের তিন দিন পর ইব্রাহিমের মৃতদেহ উদ্ধার

[ccfic]

মোঃ কামাল হোসেন জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের ৩ দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অদ্য ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে পাঁচদোনা টু ঘোড়াশাল সড়কের ভাগদী এলিট স্টিল মিল এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফাঁড়ি পুলিশ। নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন এর নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম। পরে তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি করেন। অদ্য বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্দ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি শুরু করেন। পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা । এ খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠান।এছাড়াও নরসিংদীর সদরের খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে নাগরিয়াকান্দি ব্রীজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছে।এ ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশ এর দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলী (২৫) পিতাঃ আব্দুর রব সাং-কামারগাঁও থানা ও জেলাঃ নরসিংদীকে তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।বেলাব থানা পুলিশ এর চৌকস দল নরসিংদী মডেল থানা পুলিশ এর সহায়তায় বেলাবো থানার লাখপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমান খাঁনের ছেলে মোঃ ওয়াহিদু জ্জামান খাঁনকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা অর্থদন্ড এবং ২ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT