
ডেস্ক :
চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর জায়ান নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্বপাড়া এলাকার একটি ময়লার ভাগাড় থেকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে একই পরিবারের নারীসহ পাঁচ প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলার সময় নিখোঁজ হয় শিশু জায়ান। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে প্রথমে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।
