খুলনা, বাংলাদেশ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের হাতে ফুটবল বিতরণ করলেন যুবনেতা শেখ হুমায়ূন কবির
  লিফলেট বিতরণ কর্মসূচি সফল করতে নিরাপদ খুলনা চাই-এর প্রস্তুতি সভা
  অসুস্থ মায়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ
  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক

কমিশনার কাপ কাবাডি প্রীতিম্যাচ -২০২৬,অনুষ্ঠিত

[ccfic]

ডেস্ক :

কেএমপি খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ও খো খো ক্লাবের সাধারণ সম্পাদক, জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের আয়োজনে অদ্য ১৫ জুন ২০২৬ খ্রিঃ বিকাল ০৫.৩০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কমিশনার কাপ কাবাডি প্রীতিম্যাচ -২০২৬, অনুষ্ঠিত হয়।নির্ধারিত ৪০ মিনিটের টানটান ও উত্তেজনাপূর্ণ খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ কাবাডি দল,  খুলনা মেট্রোপলিটন পুলিশ কাবাডি দলকে ৪১–৩৯ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করে! প্রতিযোগিতামূলক এই ম্যাচটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে! খেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরিশেষে, মাননীয় পুলিশ কমিশনার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কাবাডি খেলা উপভোগ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন! তিনি বলেন, কাবাডি আমাদের ঐতিহ্যবাহী ও খুবই জনপ্রিয় একটি খেলা। এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে টিম স্পিরিট, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্যের প্রশংসা করে তিনি বলেন, ভবিষ্যতে আরও বেশি বেশি খেলোয়াড় জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স, অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, জনাব মোহাম্মদ শরীফ উদ্দিন, অতিরিক্ত পরিচালক, বিভাগীয় এনএসআই খুলনা, লেঃ কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, অধিনায়ক র‍্যাব-৬, খুলনা, জনাব মোহাম্মদ আতাউর রাসুল সোভা, যুগ্ম পরিচালক, এনএসআই খুলনা মেট্রোসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT