খুলনা, বাংলাদেশ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদ-পরবর্তী দিনে ভৈরবগঞ্জ বাজারে ক্রেতা-বিক্রেতা কম,
  মাদারীপুরে এক পাগলী মা হলেন, তবে পরিচয় মেলেনি সন্তানের বাবার
  মাদারীপুরের শিবচরে চলন্ত বাস থেকে পড়ে যাত্রীর মৃত্যু
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত
  ঈদের দিন স্ত্রী কুপিয়ে হত্যা
  মুসলিমদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন
  দিনাাজপুর বীরগঞ্জে প্রেসক্লাবেএমপি মহোদয়ের আগমন-শুভেচ্ছা স্বাগতম ও ঈদ মোবারক
  মৌলভীবাজার এর গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর শাহী ঈদগাহ ময়দানে দীর্ঘদিন পর ঈদুল আযহার জামাত
  ঈদে মুসলমানদের পাশে সনাতনী নেতা নিত্যানন্দ মন্ডল
  সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত আহত ৩০

রূপসায় মা”দক সং”ক্রান্ত বি”রোধে সং”ঘর্ষ, ইউপি মেম্বারকে মা”রধর

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম:

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে মাদক সংক্রান্ত ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার কাজী আব্দুল কুদ্দুসকে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে। ঘটনার পর ঘাটভোগ ও ফকিরহাটের বাহিরদিয়া সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে ঘাটভোগ ইউনিয়নের মানসা বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সূত্র ধরেই মানসা বাজারে ইউপি মেম্বার কাজী আ. কুদ্দুসকে লক্ষ্য করে হামলা চালায় একদল লোকজন। প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করা হয়।আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।এ ঘটনার পরই ঘাটভোগ ও ফকিরহাট উপজেলার বাহিরদিয়া সীমান্ত এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হতে শুরু করে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। উত্তেজনার জেরে মানসা বাজারসহ আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।পরিস্থিতি বেগতিক দেখে রূপসা থানা ও ফকিরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে উভয় পক্ষকে সরিয়ে দেয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর।এ ব্যাপারে এখনো থানায় মামলা দায়ের হয়নি।তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT