খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা সদর হাসপাতালে অনিয়মের খোঁজে স্বাস্থ্যমন্ত্রী: র‍্যাবিস ভ্যাকসিন ও খাবার নিয়ে তীব্র ক্ষোভ
  ফায়ার সার্ভিস সপ্তাহে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ডুমুরিয়ায়‌ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
  দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
  ইসলামী ছাত্র আন্দোলন খুলনা কমার্স কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
  কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
  প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাকোপে মৎস্য ঘেরের রাস্তা কাটায় থানায় লিখিত অভিযোগ।
  ধামইরহাটে বাল্যবিবাহ ঝরে পডা, শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা
  খুলনা-মোংলা মহাসড়কে স”ড়ক দু”র্ঘটনায় ভ্যানচালক নি”হত, মোটরসাইকেল আ”রোহী আ”শঙ্কাজনক
  খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য 
  রূপসা ইউসিসিএ লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান হলেন বাবুর লস্কর.

খুলনা সদর হাসপাতালে অনিয়মের খোঁজে স্বাস্থ্যমন্ত্রী: র‍্যাবিস ভ্যাকসিন ও খাবার নিয়ে তীব্র ক্ষোভ

[ccfic]

নাজমুস সাকিব, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল (সদর হাসপাতাল) আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে গিয়ে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনের সময় কয়েকজন রোগী অভিযোগ করেন যে র‍্যাবিস ভ্যাকসিন পেতে তারা হয়রানির শিকার হয়েছেন। কেউ কেউ জানান, ২৫০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনতে হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামের কাছে এর ব্যাখ্যা চান।জবাবে তত্ত্বাবধায়ক জানান, আগে ভ্যাকসিন সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছিল। তবে মন্ত্রী ঢাকায় যোগাযোগ করে জানতে পারেন, ভ্যাকসিন সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কোনো চাহিদাপত্রই পাঠানো হয়নি। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।পরে হাসপাতালের রান্নাঘর পরিদর্শনে গিয়ে রোগীদের খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। কুমড়ার তরকারি স্বাদ নিয়ে তিনি তা ফেলে দেন এবং বলেন, “এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন?”তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার নির্দেশ দেন। এ সময় তিনি বহির্বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা ও শৌচাগারও পরিদর্শন করেন।পরিদর্শনে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং খুলনার সিভিল সার্জন মোছা. মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, হাসপাতালে রোগীদের সেবা নিয়ে মিশ্র অবস্থা আছে—কিছু অনিয়ম আছে, তবে সব অনিয়ম গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, র‍্যাবিস ভ্যাকসিন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT