খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা সদর হাসপাতালে অনিয়মের খোঁজে স্বাস্থ্যমন্ত্রী: র‍্যাবিস ভ্যাকসিন ও খাবার নিয়ে তীব্র ক্ষোভ
  ফায়ার সার্ভিস সপ্তাহে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ডুমুরিয়ায়‌ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
  দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
  ইসলামী ছাত্র আন্দোলন খুলনা কমার্স কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
  কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
  প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাকোপে মৎস্য ঘেরের রাস্তা কাটায় থানায় লিখিত অভিযোগ।
  ধামইরহাটে বাল্যবিবাহ ঝরে পডা, শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা
  খুলনা-মোংলা মহাসড়কে স”ড়ক দু”র্ঘটনায় ভ্যানচালক নি”হত, মোটরসাইকেল আ”রোহী আ”শঙ্কাজনক
  খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য 
  রূপসা ইউসিসিএ লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান হলেন বাবুর লস্কর.

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাজীপুরে নিরাপত্তা জোরদার

[ccfic]

ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের টঙ্গী সফর ঘিরে গাজীপুর মহানগর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে গাজীপুর মহানগর পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরী আইন ২০১৮ সালের ২৯ ও ৩১ ধারার প্রদত্ত ক্ষমতাবলে পুলিশ কমিশনার নির্দিষ্ট কিছু এলাকায় অস্থায়ীভাবে বসবাস, ড্রোন ও বিস্ফোরক জাতীয় দ্রব্য বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (১৯ মে) রাত ১২টা থেকে বুধবার (২০) রাত ৮টা পর্যন্ত টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ, ধরপাড়া, রাজনগর, সিঁদুরিয়া, গাজীপুরা, লক্ষ্মীপুরা, মাঝিপাড়া এবং গাছা থানাধীন চতুরা, গাছা, কুনিয়া, নিশাত হাউজিং এলাকাসহ আশপাশের এলাকায় আবাসিক ও অনাবাসিক ভবনে স্থায়ী বা ভাড়াটিয়া হিসেবে নতুন কোনো ব্যক্তির বসবাস নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।এছাড়া ওইসব এলাকায় কোনো ব্যক্তি অস্ত্র, বিস্ফোরক বা অনুরূপ দ্রব্য বহন, ড্রোন ও অন্য ইলেকট্রনিক ডিভাইস আকাশে উড়ানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT