খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার লবি সোমবার সন্ধ্যায় নগর ভবনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রশাসক সংসদ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে উভয় জনপ্রতিনিধি খুলনাঞ্চলের বিভিন্ন উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেন।কেসিসি প্রশাসক বর্ষ মৌসুমে মহানগরীর জলাবদ্ধতার বিষয় তুলে ধরে বলেন, মহানগরীর অভ্যন্তরীণ খালগুলির অধিকাংশই ডুমুরিয়া উপজেলার মধ্যদিয়ে প্রবাহিত হয়ে নদীতে মিশেছে। মহানগরীর পানি দ্রুত নিষ্কাশনে উল্লিখিত খালসমূহের পানি প্রবাহ স্বাভাবিক থাকা অত্যন্ত জরুরি। প্রশাসক ডুমুরিয়া উপজেলার খালসমূহের পানি প্রবাহ স্বাভারিক রাখতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য এ বিষয়ে একমত পোষণ করেন এবং খুলনাঞ্চলের উন্নয়নে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে একযোগে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন।কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আব্দুর রব আকুঞ্জি, রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রফেসর আমান উল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT