খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও

[ccfic]

নিজস্ব প্রতিবেদক : দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি বাজারের এরশাদের দোকান থেকে ১০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশগুপ্ত। তবে চাল বিক্রির সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত চাল পুলিশ হেফাজতে থানায় রয়েছে।জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার খাদ্য কর্মকর্তা রফিকুল ও পুলিশ নিয়ে রোববার এ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে ডিলার মহাসিনকে সন্দেহ করা হলেও উপজেলা খাদ্য কর্মকর্তা তার খাতা পত্র দেখে চালের গড়মিল পাননি। তবে দোকানদার এরশাদকে পাওয়া গেলে চালের প্রকৃত মালিক খুঁজে পাওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। স্থানীয়দের দাবি সরকারি চাল পাচারের সাথে জড়িত ডিলার বা দোকানি কেউ যেন রাজনৈতিক প্রভাবে পার পেয়ে না যায়। উপজেলা নির্বাহী অফিসার বলেন সরকারি বরাদ্দের ওএমএস’র চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে খোলা বাজারে বিক্রি করা দন্ডনীয় অপরাধ। উদ্ধার হওয়া ১০ বস্তা চাল পুলিশ হেফাজতে থানায় রয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT