খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

জনগণের সঙ্গে মানবিক আচরণের আহ্বান পুলিশ সুপার তাজুল ইসলামের.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম // জনগণের সঙ্গে পুলিশের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা। তিনি বলেছেন, থানা হতে হবে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার জায়গা।সোমবার, ১৮ মে সকালে রূপসা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পুলিশ সুপার বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ক্যান্সার। এই অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রকে মাদকমুক্ত করা সম্ভব। তথ্যদাতাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।তিনি আরও বলেন, থানায় কেউ এসে হয়রানির শিকার হলে, ঘুষ দাবি করলে বা মামলা বাণিজ্যের চেষ্টা হলে সরাসরি তাকে জানাতে হবে। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।অনলাইন জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে সে বিষয়ে নিয়মিত খোঁজ রাখতে হবে।সড়কে প্রাণঘাতী অবৈধ ট্রলি চলাচলের বিষয়ে তিনি বলেন, এসব ট্রলির কোনো বৈধতা নেই। বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জননিরাপত্তার স্বার্থে এসব ট্রলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রূপসা থানা পুলিশকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান চলবে।আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাট, ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় ব্যাপক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে পুলিশ সুপার বলেন, ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি, জাল টাকা, ছিনতাই বা কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। জনগণের সহযোগিতা থাকলে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত রূপসা গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর এবং সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুস সবুর খান।সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ সহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।উপস্থিত ছিলেন রয়েল আজম, ইসমাইল হোসেন, রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনসহ আরও অনেকে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT