খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

নরসিংদীর শিবপুরের চুরি হওয়া শিশুটি উদ্ধার ,স্বামী ও স্ত্রী সহ গ্রেফতার ২।

[ccfic]

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুর থেকে চুরি হওয়ার ২ দিন পর তিন বছরের শিশু উম্মে হানিকে উদ্ধার করেছেন শিবপুর মডেল থানা পুলিশ ও র‍্যাব (RAB)। গত ১৭ মে রবিবার রাতে সিলেট থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়ার নির্দেশনায়, শিবপুর মডেল থানার এসআই অনুপ নাগ ও র‍্যাব (RAB) এর সহযোগিয় তাদেরকে গ্রেপ্তার করা হয়।শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, ১৭ মে রবিবার দিবাগত রাত ১১.০০ ঘটিকা সময় হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকার সাহেব বাজার গেইট এলাকা হইতে ময়মন সিংহ জেলার হালুয়াঘাট থানার, বিলডুরা গ্রামের নিজাম উদ্দিন এর স্ত্রী ও মোঃ মরম আলীর মেয়ে শরীফা খাতুন (২৯)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে বি বাড়িয়া নাসির নগর থানা এলাকা হইতে উম্মে হানী (৩)কে জীবিত উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় আটক শরিফা খাতুনের স্বামী মোঃ নিজাম উদ্দিন( ৪২)কে হবিগঞ্জ সদর থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়। উল্লেখ্য গত ১৬ মে শনিবার রাতে শিবপুর কলেজ গেইট ধানুয়ার একটি বাসা থেকে শিশু উম্মে হানীকে চুরি করে নিয়ে যায়।এ ব্যাপারে শিবপুর মডেল থানায় মামলা হয়েছে মামলার নং ২১ তারিখঃ ১৬/৫/২০২৬ ইং।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT