খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত
  ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  ডুমুরিয়ায় কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ: প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত
  দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
  ‎সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য ‎আলী আসগর লবি এমপি
  সাতক্ষীরায় মুক্তিপণের দাবিতে আরো ৮ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা
  সাহিত্য-সংস্কৃতি চর্চায় আমাদের রয়েছে গৌরবময় ইতিহাস : কেসিসি প্রশাসক
  জনগণের টাকায় হাত দিলে ছাড় নেই, হুঁশিয়ারি এমপি হেলালের.
  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিপুল পরিমান ইয়াবা,১টি মোটরসাইকেলসহ এক চোরাকারবারী বিজিবির হাতে আটক।
  আমদানি নিষিদ্ধ ৪৫(পয়তাল্লিশ) বোতল কোডিন ফসফেট যুক্ত FAIRDYL সহ ০১ জন আসামী গ্রেফতার।

কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: যশোর জেলা কেশবপুর উপজেলার প্রতাপপুর রাধাগোবিন্দ মন্দির এবং দেউলি দাসপাড়া সার্বজনীন কালী ও গোবিন্দ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হরিনাম সংকীর্তন ও যজ্ঞানুষ্ঠান সমাপ্ত হয়েছে।শণিবার (১৬ মে-২৬) দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানে ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে পরিণত হয়। ঢাক-ঢোল, কীর্তন ও ধর্মীয় সুরধ্বনিতে চারপাশে সৃষ্টি হয় এক আধ্যাত্মিক আবহ, যা স্থানীয়দের মাঝে গভীর ধর্মীয় অনুভূতি ও শান্তির পরিবেশ সৃষ্টি করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুর রাজ্জাক, হুমায়ুন কবির পলাশ এবং আলমগীর সিদ্দিক।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় হিন্দু ধর্মীয় পরিষদের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজন স্থানীয়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা সকল ভক্ত, অতিথি ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দিন শেষে হরিনাম সংকীর্তন ও যজ্ঞের সমাপ্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT