খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যুর ঘটনায় ৭দিন পর থানায় মামলা
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  রূপসার ডোবা বাজারে জিএম কামরুজ্জামান টুকুর গণসংযোগ.
  সুন্দরবনের ডাকাত বাহিনী প্রধান মেজ জাহাঙ্গীর অস্ত্র ও গোলাবারুদসহ আটক
  মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যেপ্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  বোনজামাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করত দুই ভাই
  দিনাজপুর বীরগঞ্জে র‍্যাবের অভিযানে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২
  ইরান ইস্যুতে জাতীয় নিরাপত্তা দলের মুখোমুখি ট্রাম্প
  পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকির সাথে সাক্ষাৎ কেসিসি’র প্রশাসক মঞ্জুর
  জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৯ ম শ্রেণির মেধাবী ছাত্রী কেশবপুরের ‘মাঈশা’র অকাল মৃত্যু, শোকাহত কেশবপুরবাসী

বোনজামাইয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরে ঘুরে ছিনতাই করত দুই ভাই

[ccfic]

ডেস্ক :

রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে ঘুরে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুইজন আপন ভাই এবং অপরজন তাদের বোনজামাই। অভিযানের সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন- পলাশ, সাকিব ও বিপ্লব হোসেন। পলাশ ও সাকিবের বাড়ি গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকায়। বিপ্লব তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ।সোমবার (১১ মে) ভোরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের গুলিতে চক্রের এক সদস্য আহত হন।পুলিশ জানায়, রোববার গভীর রাত থেকে মোটরসাইকেলে ছিনতাই করা একটি চক্রকে নজরদারিতে রাখা হয়েছিল। ভোরের দিকে ধানমন্ডি ২৭ এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশ তাদের ধাওয়া করে। পরে তারা মোটরসাইকেলে করে মোহাম্মদপুরের দিকে পালানোর চেষ্টা করে।পুলিশের দাবি, মোহাম্মদপুর টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে চক্রের এক সদস্যের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও আরও দুই সদস্য পালিয়ে যান।অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ছিনতাই করা বিভিন্ন মডেলের ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, চক্রটির সদস্যরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তারা মূলত অটোরিকশার যাত্রী ও একা চলাচলকারী পথচারীদের টার্গেট করতো।এদিকে, ছিনতাইকারীদের আটকের খবর পেয়ে মোহাম্মদপুর থানায় যান পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। তিনি জানান, শনিবার রাতে ল্যাবএইড হাসপাতালের সামনে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ছিনিয়ে নেয়।তিনি বলেন, প্রথমে বুঝতে পারিনি এটি ছিনতাই। পরে দেখি আমার ব্যাগ নিয়ে তারা দ্রুত পালিয়ে গেছে। আজ থানায় এসে জানতে পারলাম চক্রটির সদস্যদের ধরা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT