খুলনা, বাংলাদেশ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বটিয়াঘাটায় সার বিক্রেতাদের মানববন্ধন।
  নওগাঁ জেলার পোরশা উপজেলায় ৬৩০ মিটার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
  নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
  সালথায় ‘সুজন’-এর কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  ‎ডুমুরিয়া উপজেলা তাঁতীদলের কর্মীসভা অনুষ্ঠিত
  বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ
  কেশবপুরে সমাধানের ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  কেশবপুরে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে কারাদন্ড
  প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরের সফরসূচি প্রকাশ
  আমুর বাসভবনে ফের ভাঙচুর

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারকার্য সম্পন্নঃ

[ccfic]

ডেস্ক :

কেএমপি’র হরিণটানা থানা পুলিশ অদ্য-০৪/০৫/২০২৬ খ্রিঃ হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ সম্পদ মোল্লা (৩২), পিতা-মোঃ হাবিব মোল্লা, মাতা-সাহারা বেগম, সাং-বাঁশবাড়িয়া আসাদের মোড়, জলিল মোল্লার বাড়ির পাশে, থানা-হরিণটানা, জেলা-খুলনা এবং ২। মোঃ হোসাইন শেখ ওরফে তামিম (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর শেখ, মাতা-তাসলিমা বেগম, সাং-খাড়াবাদ বাইনতলা আলমের বাড়ির পাশে, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে মাদক সেবন করার অপরাধে গ্রেফতার করে।বিষয়টি অফিসার ইনচার্জ বিজ্ঞ আদালতকে অবহিত করলে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, খুলনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ধৃত আসামীদ্বয়কে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাদক সেবনের অপরাধে ১নং আসামীকে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩০ (ত্রিশ) দিনের কারাদণ্ড এবং ২নং আসামীকে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০০/- (দুইশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT