ডেস্ক :
কেএমপি'র হরিণটানা থানা পুলিশ অদ্য-০৪/০৫/২০২৬ খ্রিঃ হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ সম্পদ মোল্লা (৩২), পিতা-মোঃ হাবিব মোল্লা, মাতা-সাহারা বেগম, সাং-বাঁশবাড়িয়া আসাদের মোড়, জলিল মোল্লার বাড়ির পাশে, থানা-হরিণটানা, জেলা-খুলনা এবং ২। মোঃ হোসাইন শেখ ওরফে তামিম (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর শেখ, মাতা-তাসলিমা বেগম, সাং-খাড়াবাদ বাইনতলা আলমের বাড়ির পাশে, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনাদ্বয়কে মাদক সেবন করার অপরাধে গ্রেফতার করে।বিষয়টি অফিসার ইনচার্জ বিজ্ঞ আদালতকে অবহিত করলে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, খুলনা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ধৃত আসামীদ্বয়কে জনসম্মুখে জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাদক সেবনের অপরাধে ১নং আসামীকে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩০ (ত্রিশ) দিনের কারাদণ্ড এবং ২নং আসামীকে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০০/- (দুইশত) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করেন।