
ডেস্ক:
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ সংগীয় অন্যান্য অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা সরদারডাঙ্গার মতিউর রহমান শেখের বাড়ি হতে অদ্য ০৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখ, সময়- ১০.৪৫ ঘটিকায় আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানাসহ চুরি, ছিনতাই, প্রতারণা, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজীসহ ১০ (দশ) টি মামলার পলাতক আসামী জুয়েল-বোরহান বাহিনীর প্রধান জুয়েল সরদার(৩২) পিতা- করিম সরদার সাং- আড়ংঘাটা সরদারডাঙ্গা, থানা- আড়ংঘাটা, জেলা খুলনা’ কে গ্রেফতার করেন। উক্ত আসামির সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে আরও ১০ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায় । আসামীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে!
