খুলনা, বাংলাদেশ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার।

[ccfic]

ডেস্ক রিপোর্ট,মোঃ মমিন আলী :

নওগাঁর আত্রাইয়ে বাড়ির পাশের একটি গাছ থেকে সুফিয়া বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার মনিয়ারী ইউনিয়নের পালশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুফিয়া বেগম ওই গ্রামের মো. নূর মোহাম্মদের স্ত্রী।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া বেগম দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে বের হলে বাড়ির পাশের একটি গাবল গাছে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করি। সুরতহাল প্রতিবেদনে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধা দীর্ঘদিন মানসিক রোগি ও অসুস্থ ছিলেন বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বৃদ্ধার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT