খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি আড়ংঘাটা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী,চাঁদাবাজও ১০ (দশ) টি মামলার পলাতক আসামী জুয়েল-বোরহান বাহিনীর প্রধান জুয়েল সরদার (৩২) গ্রেফতার
  নরসিংদীতে ডিবির অভিযানে মটর সাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই
  রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে মহোৎসব-হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপির মনজুরুল ইসলাম-এর পরিদর্শন
  নওগাঁর আত্রাইয়ে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার।
  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 
  ঢাকায় নেওয়ার পথে গুলিবিদ্ধ ডাকাত সর্দার রাজুর ওপর আরও একদফা হামলা
  
  উদ্বোধনের এক মাসেই ধসে পড়ল সেতু সংলগ্ন সড়ক

রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

[ccfic]

ডেস্ক :

ঢাকা-খুলনাসহ দেশের ১১ অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৫ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।বুধবার (৬ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT