খুলনা, বাংলাদেশ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  
  উদ্বোধনের এক মাসেই ধসে পড়ল সেতু সংলগ্ন সড়ক
  ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
  
  ভারত থেকে পুশইন হলে ব্যবস্থা নেওয়া হবে : পররাষ্ট্রমন্ত্রী
  নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার চোলাই মদ সহ একজন মদ ব্যবসায়ী গ্রেফতার
  নওগাঁর পোরশায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ডায়গনিস্ট সেন্টারে সাঁড়াশি অভিযান
  চলতি বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় নির্বাচন : তথ্য উপদেষ্টা
  শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের
  সাংবাদিক সামিরা মায়ার ওপর হামলা, সংবাদ সংগ্রহে গিয়ে প্রাণ বাঁচাতে দৌড়

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

[ccfic]

ডেস্ক :

ভিক্টরি ডে উপলক্ষে আগামী ৮ ও ৯ মে দুই দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে রাশিয়া সতর্ক করে বলেছে, এই সময়ে ইউক্রেন কোনো ধরনের হামলা চালালে তার জবাবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এমনকি কিয়েভে অবস্থানরত সাধারণ মানুষ ও বিদেশি দূতাবাসের কর্মীদের নিরাপদে সরে যাওয়ারও আহ্বান জানিয়েছে মস্কো।অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতির প্রস্তাব তারা পায়নি। তিনি বলেন, ইউক্রেন নিজ উদ্যোগে ৫-৬ মে মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর করবে।এদিকে রাশিয়ার দাবি, গত এক সপ্তাহে ইউক্রেনের সুমি, দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের ১০টি নতুন এলাকা তাদের নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা পাল্টা হামলা জোরদার করেছে। রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থানে দীর্ঘপাল্লার হামলা চালাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT